Thursday , 25 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রধানমন্ত্রীকে কবরে পাঠিয়ে দেয়ার হুমকি প্রদানকারি বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
May 25, 2023 11:14 am

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  দুপুর ১২টায় রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন এবং পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, বেলা সোয়া ১১টার দিকে নগরীর ভেরিপাড়া মোড়ে মহানগর ও জেলা পুলিশের একটি বিশেষ টিম তল্লাশি চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করা হয়।

এসময় তিনি একটি সাদা প্রাইভেট কারযোগে রাজশাহী নগরী থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের কাছে তথ্য ছিলো আবু সাইদ চাঁদ নগরীতে আত্মগোপন করে আছেন। তিনি রাজশাহী নগরী থেকে পালিয়ে যাবার চেষ্টা করছেন। এই তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে নগরী বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

সকাল সোয়া ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ের একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি জনসমাবেশে দেয়া বক্তব্যে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার অভিযোগ ওঠে।

ওই রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। একই অভিযোগে তার বিরুদ্ধে রাজশাহী মহানগর ও জেলায় ছয়টি মামলা সহ দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো মামলা হয়েছ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

ভাগ্যে বিশ্বাসী সাদিয়া

নওগাঁয় এক পরিবারের ৪ খুন: জমিজমার বিরোধেই হত্যাকাণ্ড, বলছে পুলিশ

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

জামায়াত ইসলামীর ব্যাখ্যা অজ্ঞাতসারে মঞ্চে উঠেছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান স্বপন; তিনি জামায়াতের কেউ নন

রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলীকে নবনির্বাচিত আইনজীবী সহকারী সমিতির শুভেচ্ছা

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার