Tuesday , 9 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিষিদ্ধ

প্রতিবেদক
সনি নিউজ
May 9, 2023 6:01 pm

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে রাজ্য সরকার নিষিদ্ধ ঘোষণার পরেই বিভিন্ন মহলে শুরু হয়েছে বিতর্ক। এ দিকে রবিবার পর্যন্ত ছবিটি দেশের বক্স অফিসে ৪৫ কোটি ৭২ লক্ষ টাকার ব্যবসা করেছে। এই রাজ্যে ছবিটি তিন দিনে কী রকম ব্যবসা করল?

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছেন শতদীপ সাহা। তিনি জানালেন রাজ্যে মোট ৯২ টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির ব্যবসাও নাকি বেশ ভাল হচ্ছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কি তিনি সমর্থন করেন? শতদীপ বললেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো মানতেই হবে। তার আগে পর্যন্ত ছবিটা যেখানে যেখানে চলছিল সেখানে কিন্তু কোনও সমস্যা হয়েছে বলে শুনিনি।’’
প্রযোজকদের গিল্ডের তরফে ‘দ্য কেরালা স্টোরি’র সমর্থনে প্রকাশিত বিবৃতি।

প্রথম তিন দিনে এই ছবি রাজ্যে বেশ ভাল ব্যাবসা করেছে বলে জানালেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিবেশক। শতদীপের দাবি ছবিটি রবিবার পর্যন্ত রাজ্যে দেড় কোটি টাকার ব্যবসা করেছে। তাই এই ছবিকে হল থেকে তুলে নেওয়ায় কিছুটা হলে তিনি হতাশ। বললেন, ‘‘পাঠান-এর পর এই ছবিটা নিয়ে দর্শকের মধ্যে একটা উৎসাহ ছিল। ভাল সাড়া পেয়েছিলাম। প্রচুর টাকা দিয়ে ছবিটা নিয়েছিলাম। আমার তো সব থেকে বেশি ক্ষতি হয়ে গেল। একটু হলেও খারাপ লাগছে।’’ অন্য দিকে, শতদীপ ছবির যে বক্স অফিস পরিসংখ্যান দিয়েছেন তা ‘খুব ভাল’ কি না তা নিয়েও মতানৈক্য রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেল, রবিবার রাতেও কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে ভিড় করেছিলেন দর্শক। তবে যে মুহূর্তে সরকারি নির্দেশ হাতে এসেছে, তার পর আর ছবিটি প্রদর্শন করেননি হল মালিকরা। মঙ্গলবার এই প্রসঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পরিচালক সুদীপ্ত সেন সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি না দেখেই নিষিদ্ধ ঘোষণা করলেন। এটা দুর্ভাগ্যজনক।’’ এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, ‘‘ছবিটার জন্য পশ্চিমবঙ্গে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। এই সিদ্ধান্ত রাজনৈতিক মদতপুষ্ট।’’ এরই সঙ্গে পরিচালক মুখ্যমন্ত্রীকে ছবিটি দেখার জন্যও অনুরোধ জানিয়েছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবুল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

চন্দ্রিমা থানায় বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৩

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

নগরীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ইউক্রেনের চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করছে রাশিয়া

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী