Saturday , 15 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পুঠিয়ায় পাচারকালে বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
April 15, 2023 8:48 pm

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কষ্টি পাথরের এই মূর্তির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে মূর্তিটি উদ্ধার করা হয়। পরে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মতিউল ইসলাম মন্ডল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-১ বিজিবির একটি দল পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে। এসময় ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় মালিকবিহীন মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে কষ্টি পাথরের মূর্তির মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুদকের অভিযোগের পর নেসকোর দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির পাহারা

ইউটিউবারদের জন্য সুখবর

রাজশাহীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে পুলিশ কশিনারের মতবিনিময়

চার্জশীটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে টিটিসির অধ্যক্ষ এমদাদুল

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

শিশুটি আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম

রাজশাহী শিক্ষা বোর্ড-এ গোপন নিয়োগ কেলেঙ্কারি: বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ ডেলি লেবার স্থায়ী, কোটি টাকার লেনদেনের অভিযোগ

রাজশাহীতে পুকুর থেকে ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১