Saturday , 8 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সেবায় দিক দিয়ে দেশসেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

প্রতিবেদক
সনি নিউজ
April 8, 2023 10:53 am

নিজস্ব প্রতিবেদক: সেবার মানে দেশসেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবায় সেরা অবস্থানে উঠে এসেছে রামেক হাসপাতাল। রোববার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর মূল্যায়নের এ সূচক প্রকাশ করে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রোববার স্বাস্থ্য অধিদফতর মূল্যায়নের এ সূচক প্রকাশ করে। এতে কিছু ভুল ছিল। আমরা আবারো তাদের সঙ্গে যোগযোগ করি। পরে তারা সেই হিসাব ঠিক করে রামেক হাসপাতালকে দেশসেরা হিসেবে ঘোষণা দিয়েছে। বর্তমানে ওয়েবসাইটে এটি প্রকাশ করা আছে।

ডা. এফ এম শামীম বলেন, অনলাইনে প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখা এ মূল্যায়ন করে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২০২২ সালের ডিসেম্বর) মূল্যায়ন সূচকে স্বাস্থ্যসেবায় দেশসেরা (প্রথম) অবস্থান করে নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়ন প্রক্রিয়ায় (ফ্যাসিলিটি স্কোরিং) মোট ৮০ স্কোরের মধ্যে রামেক হাসপাতালের প্রাপ্ত স্কোর ৬৩ দশমিক ৭৫। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর ৬৩ দশমিক ৩৮। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটির প্রাপ্ত স্কোর ৬৩।

তিনি বলেন, আমি যখন এই হাসপাতালে এসেছিলাম তখন এই হাসপাতালের র্যাংকিং ছিল ৮। পরে আমাদের আনেক অ্যাক্টিভিটিস হয়। এগুলো সুন্দরভাবে ইনপুট দেওয়া হয়। ২০২২ সালের ডিসেম্বরে মূল্যায়নের ফলাফল রোববার প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মূল্যায়ন সূচকে আমাদের হাসপাতাল প্রথম হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

ভারতে আসার নিয়মে এলো বদল, বাংলাদেশীদের সুখবর দিল সরকার

Yellow Classic Car Looks Great.

Yellow Classic Car Looks Great.

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ছাত্রলীগ নেতা শিশির জামিনে মুক্ত

‘ড. ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস-কনক’

ইলন মাস্কের শান্তি প্রস্তাবে কঠোর প্রতিক্রিয়া জেলেনস্কির

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন

রাজশাহীতে ১টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২