সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৭, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে বহস্কিারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর লক্ষীপুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, যে নেতা ভিডিও কলে নারীদের সঙ্গে অশ্লীলতায় মেতে উঠতে পারেন, তাকে দিয়ে দলের ও সমাজের কোনো উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগের মতো দলের পদ বাগিয়ে এই ধরনের কাজে লিপ্ত থাকায় ডাবলু সরকারকে দ্রুত সংগঠন থেকে বহিস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা ও বীর মুক্তিযোদ্ধা নওসের আলী, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, এ্যডভোকেট আসলাম সরকার, সাবেক আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবু, মহানগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনার পরে থেকেই ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। তবে এই প্রথম রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারাও প্রকাশ্যে মাঠে নামলেন ডাবলু সরকারের বহিস্কারের দাবিতে।

যদিও ওই ভিডিওটি এডিট করা বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ফুটপাত-সড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান শুরু

৩২ লাখ টাকার হেরোইনসহ বিএনপি নেতা আটক

রাজশাহীতে ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

রাজশাহীতে থানা চত্ত্বরে দেখা মিললো রাসেল ভাইপারের

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের অজুহাতে নৈরাজ্য, ভাড়া বৃদ্ধি ও ভোগান্তিতে জনজীবন

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

দাঁড়িপাল্লা জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে: ডা. জাহাঙ্গীর

আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার

দুর্গাপুরে সন্ধ্যার পরে সার প্রয়োগের ফলে বেগুনের ক্ষেত নষ্ট, কপালে হাত কৃষকের

আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ জানালেন ড. আসিফ নজরুল”