সোমবার , ২০ মার্চ ২০২৩ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২০, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী র‍্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার দুপুরে চারঘাট উপজেলার দীঘলকান্দি এলাকা থেকে ফেনসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (২৫)। তিনি দুর্গাপুর উপজেলার রৈপাড়া এলাকার ছোরাপ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে চারঘাট থানার দীঘলকান্দি হতে বানেশ্বর বাজারের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব শিবপুর পশ্চিম পাড়ায় চেকপোষ্ট পরিচালনা করে। এসময় অটোভ্যানে যাত্রীবেশে যাওয়া রবিউল ইসলামকে চারঘাটের দিকে যাওয়ার পথে তাকে আটক করে। আটকের পর তার কাছে তল্লাশী চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদব্র্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-ইয়াবা উদ্ধার

এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’

রুয়েটে গবেষণা সংকলন প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত

নেতানিয়াহুকে ক্ষমা করতে চায় না ইসরাইলও

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

যে কোন শর্তে পরিবার নিয়ে বাঁচতে চাই, প্রশাসনের কাছে আকুতি রফিকুলের

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র

শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র