• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

সনি নিউজ / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগীতে বিদেশী পিস্তল, টিপ চাকু ও হেরোইন-সহ শীর্ষ সন্ত্রাসী সারোয়ার জামান সুইটকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার সুইট বোয়ালিয়া থানাধীন উপ ভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে।

গতকাল রাত ১১টার দিকে বালিয়াপুকুর উপ ভদ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে বালিয়া পুকুর উপর ভদ্রা এলাকার শীর্ষ সন্ত্রাসী সারোয়ার জামান সুইট জেল থেকে ছাড়া পেয়ে সে আবার এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য তার বসত বাড়ীতে অবৈধ অস্ত্র সংগ্রহ করেছে। এ তথ্যের ভিত্তিতে সুইটের বাসায় তল্লাশি চালায় এবং অবৈধ অস্ত্রটি উদ্ধার করে। এছাড়াও একটি টিপ চাকু ‍ও ১ গ্রাম হেরোইনও জব্দ করে সেই অভিযানিক দলটি।

 র‌্যাব আরও জানায়, সুইট রাজশাহীর একজন শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস জগতের এমন কোন কাজ নেই যা সে করে না। তার নামে
ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলা ও চাঁদাবাজি-সহ মোট ১৩ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে মামলার রুজু করা হয়েছে  এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category