সোমবার , ৬ মার্চ ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৬, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
ব্লেড দিয়ে নাম লিখে দেন নাবালিকার বুকে, মাদক খাইয়ে ধর্ষণ হুক্কা বারে

আন্তর্জাতিক ডেস্ক: ১৬ বছরের নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনয় ঠাকুর নামে ওই অভিযুক্ত গত শনিবার কানপুরের এক হুক্কা বারে ডেকে পাঠান ওই নাবালিকাকে। তার পর গল্পের ছলে মাদক মেশানো পানীয় খাইয়ে অচেতন করার চেষ্টা করেন তাকে। হুক্কা বারের মধ্যেই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে বিনয়ের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, বিনয়ের ৭ জন বন্ধু নাবালিকাকে গণধর্ষণ করার চেষ্টা করলে কোনও রকমে পালিয়ে আত্মরক্ষা করে সে। বাড়ি গিয়ে সব ঘটনা জানায় বাবাকে। তার পরই নাবালিকার বাবা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিনয়কে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য অভিযুক্তদেরও খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। নাবালিকার বাবা-মা দু’জনেই চিকিৎসক, কানপুরে তাঁদের যথেষ্ট পরিচিতিও রয়েছে।

তদন্তের সূত্রে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত যুবক এবং ওই নাবালিকা একে অপরের পূর্বপরিচিত। দু’জনেই কানপুরের বাসিন্দা হলেও তাদের প্রথম আলাপ হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, আগেও বেশ কয়েক বার তাঁর মেয়েকে হেনস্থা করার চেষ্টা করেছেন ওই যুবক। এমনকি সে যাতে অন্যত্র বিয়ে করতে না পারে, তার জন্য ব্লেড দিয়ে নাবালিকার বুকে নিজের নাম লিখে দেন বিনয়। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকাকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তার সারা শরীরে ছোট-বড় ক্ষত রয়েছে। মানসিক ভাবেও ভেঙে পড়েছে সে। তার কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে সন্ত্রাসী হামলা: মসজিদমুখী মুসল্লি খুন

রাজশাহীতে পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দীর মৃত্যু

দোকান দখলের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে

নগরীর শিরোইল কলোনিতে চালার টিন কেটে দুই দোকানে দুধর্ষ চুরি

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমান

রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার

মব সৃষ্টি করে বাবা-মায়ের সামনেই কিশোরকে পিটিয়ে হত্যা