রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রাক চাপায় তিন জন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৫, ২০২৩ ২:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চালক মোঃ সিরাজুল ইসলাম (৪২) নাটোর জেলার লালপুর থানার নবীনগরের মৃত আয়েজ সরদারের ছেলে।

বর্তমানে সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।

শনিবার (১৪ জানুয়ারী) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম।

তিনি জানান, (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে রাকিব, শাহীন ও সোহাগ নামের তিন বন্ধু মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়। ওই সময় চালক রড ভর্তি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে কর্ণহার থানা পুলিশ ।

এ ঘটনায় গত (১১ জানুয়ারি) নিহত রাকিবের বড় ভাই কর্ণহার থানায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে পলাতক আসামি করে সড়ক পরিবহন আইনে কর্ণহার থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা থেকে ট্রাক চালক সিরাজুল ইসলামকে গ্রেফতার করে কর্ণহার থানার পুলিশ।

গ্রেফতার ট্রাক চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মুখপাত্র।

সনি বাংলা ডট কম /ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব ইজতেমার প্রস্তুতি ৩৫ ভাগ সম্পন্ন

পুঠিয়ায় হাট ইজারাদারকে হত্যার চেষ্টা, গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

রাজশাহীতে বিউটি বেগম হত্যা: গ্রেপ্তার তিন আসামির একজনের স্বীকারোক্তি

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা একই পরিবার: ড. ইউনূস

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপাভাইজার গ্রেপ্তার

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপারভাইজার গ্রেপ্তার

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

গাজিপুর নির্বাচন, ১৩৩ কেন্দ্রের ফল: আজমত ৫৮০২৫, জায়েদা ৬৮৮০০

আমাদের স্বাধীন দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন -পীর সাহেব চরমোনাই

‘পাঠান’ লুকে শার্টলেস শাহরুখ