সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জনি হত্যার ঘটনায় মওলা বাবুকে প্রধান আসামি করে ৪জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৯, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ
জনি হত্যার ঘটনায় মওলা বাবুকে প্রধাণ আসামি করে ৪জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে কাজিহাটা এলাকায় চোর সন্দেহে শফিকুল ইসলাম জনি (৩৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

এঘটনায় এ্যালিগ্রো রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক তৌফিকুর রহমান বাবু (৫২) অরফে মওলা বাবুকে প্রধান আসামি ও তার বড় ভাই শাহীনকে (৫৫) ২ নং আসামি করে ৪ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এবাদেও এ মামলায় আরও ৪/৫ কে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রবিবার রাতে জনির বড় ভাই মোঃ রিয়াজূল সাইদ বিপ্লব বাদি হয়ে রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেন। বাকি দুইজন আসামিরা হলেন, কাজিহাটা এলাকার মুকুলের ছেলে কিশোর (২০) ও একই এলাকার মৃত মিশন সরকারের ছেলে প্রসেনজিৎ।

মামলা সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে মওলা বাবু, তার বড় ভাই শাহীন, কিশোর ও প্রসেনজিৎ-সহ অজ্ঞাত ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে চাপাতি, জিআই পাইপ, হাতুর ও রড দ্বারা এলোপাথারী মারধর করে।

মামলায় তিনি আরও উল্লেখ করেন, ঘটনার দিন রাতে সাহেব বাজারে তার কাপড়ের দোকান থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শফিকুল ইসলাম জনি। পথে চন্ডিপুর মিশন হাসপাতালের সামনে পৌছালে আসামিরা জনিকে ধরে দড়ি দিয়ে খাম্বার সাথে বেধে ফেলে। এরপর তার শরিরের বিভিন্ন স্থানে চাপাতি, জিআই পাইপ, হাতুর ও রড দ্বারা এলোপাথারি মারধর করে। এরপর ৭ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে রামেকের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার সত্যতা নিশ্চিৎ করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, নিহত শফিকুল ইসলাম জনির বড় ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রযেছে। অতি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রচণ্ড রাগের সময় কী করবেন?

এবার শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার

রাজশাহীতে মানচিহ্নবিহীন পণ্য বিক্রির দায়ে জান্নাত বেকারিকে জরিমানা

রাবিতে আন্দোলনের অবসান, রাকসু নির্বাচন ঘিরে শঙ্কা কেটে গেল

রাজশাহীতে সাবেক ডিসির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগে তদন্ত শুরু

চন্দ্রিমা থানার অভিযানে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

দুই শিশু সন্তান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে মা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সচিবকে হেনস্তার মামলায় শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা