সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৪, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিল।

রাজশাহী নৌ পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, ডুবে যাওয়ার সময়ে আনিয়া ও রাশেদা খড়ের নিচে চাপা পড়ে। তবে অন্যরা সাঁতরে পড়ে উঠে যায়। পরে স্থানীয় লোকজন দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আইনী প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

রাসিকের গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত, নাগরিক সেবা নিশ্চিতে নির্দেশনা

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

অনিশ্চয়তায় জানুয়ারির বই উৎসব

রাজশাহীতে এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু রাজশাহী প্রতিনিধিঃ

ইসলামাবাদে সেনচুরাস শপিংমলে অগ্নিকাণ্ড

রাজশাহীতে পুকুরের পানিতে দুধ বিক্রেতার মরদেহ উদ্ধার

দুর্গাপুরে হত্যাচেষ্টা মামলার আসামিসহ আটক ৮

রাজশাহীতে মানুষের সামনে বিচারহীনতার বলি ভ্যানচালক ফারুক