• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ১১:০৫

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

রাজশাহীতে বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও পুলিশ ভ্যানের  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ী রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন, গোদাগাড়ী থানার কনস্টেবল আঃ হালিম ৪০ ও  জিন্নাচ আলী। রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিউটি চলাকালীন অবস্থায় গোদাগাড়ী থানার  রেল বাজার এলাকায় ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ বাস পুলিশের  ভ্যানকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে  রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়া। বর্তমানে তারা  হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ওসি বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮