বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৩, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ণাঙ্গ সিনেট কার্যকরসহ ১৬ দফা দাবিতে সাত দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে রাকসু আন্দোলন মঞ্চ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়।

রাকসু ও সিনেট কার্যকর, ভর্তুকিসহ খাবারের মান বৃদ্ধি, বাসের ট্রিপ বৃদ্ধি, মেডিকেলের চিকিৎসাসেবা নিশ্চিত করা, সার্বক্ষণিক লাইব্রেরি খোলা রাখা, আবাসন সংকট নিরসন করা, বিভাগগুলোতে অতিরিক্ত ফি বাতিল করা, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করা, পোষ্য কোটা বাতিল করা, রোল নম্বর বাতিল করে কোডের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়ন, গবেষণাখাতে বাজেট বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে।

এতে একাত্মতা পোষণ করে দু’দিনে বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী স্বাক্ষর করেছেন। শিক্ষার্থীদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র শিক্ষককেও স্বাক্ষর করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ পাটোয়ারী জাগো নিউজকে বলেন, আমরা ১৬ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে গণস্বাক্ষর কর্মসূচিতে সই করেছি। রাকসু আন্দোলন মঞ্চের সবগুলো দাবি যৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব। এ দাবিগুলো আমাদের সবারই চাওয়া। এ কর্মসূচিতে অংশগ্রহণ করে সবারই একাত্মতা পোষণ করা উচিত বলে মনে করছি।

রাকসু নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ সিনেট কার্যকরসহ ১৬ দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি চলমান থাকবে বলে জাগো নিউজকে জানান, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর।

তিনি বলেন, ১৬ দফা দাবিতে আমাদের এই কর্মসূচি। সেটার অংশ হিসেবে দ্বিতীয়দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচি চলছে। এভাবে আমরা রাকসুর গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরে সেমিনার করবো এবং মাসের শেষে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করবো। কেননা রাকসু নির্বাচন একটি যৌক্তিক দাবি। তাই প্রশাসন অবিলম্বে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জাগো নিউজকে তিনি বলেন, ভালো উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। অনেকদিন ধরে রাকসু কার্যক্রম স্থগিত রয়েছে। ছাত্রদের হয়ে কথা বলার কোনো মাধ্যম নেই। শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এমন কর্মসূচির যথার্থতা রয়েছে বলেও তিনি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান, নাইমুল ইসলাম ও নাগরিক ঐক্যের সভাপতি মেহেদি মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে, গত ২৭ অক্টোবর রাকসু নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ সিনেট কার্যকর করার দাবিতে সংবাদ সম্মেলন করেন রাকসু আন্দোলন মঞ্চের নেতারা। এসময় ১৬-দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচির ডাক দেন তারা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই পুলিশকে কোপাল ডাকাত দলের সদস্যরা

রাজশাহীতে তীব্র শীতের দাপট, তাপমাত্রা নেমে এলো ৭ ডিগ্রিতে

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুরে হেরোইন ও টারপেন্টাডল ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমজানে মানবিক উদ্যোগ: ৭০০ এতিম শিশুকে ইফতার দিলেন বিএনপি নেতা রাজু

নগরীর শিরোইল কলোনিতে নামাজিদের ফ্রিতে চা খাওয়ান রেলওয়ে কর্মচারী আজিম খান

এমপি এনামুল থেকে বাগমারাকে মুক্ত করার আহ্বান

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা