Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযোগ, আ’লীগ কর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 27, 2026 1:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১২টার দিকে পবা থানার নওহাটার গরুহাটা এলাকায় অভিযান পরিচালনা করে পুঠিয়াপাড়া গ্রামের মো. মিলন হকের ছেলে মো. মোক্তার আলী ইমন (২১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

পবা থানায় গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা ১০ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বামী-স্ত্রী গ্রেফতার রাজশাহীতে এমপির ভাতিজা পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাত

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪০

পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

পরকীয়া প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা

গাছে বেঁধে যুবক নির্যাতন: মতিহারে দুইজন গ্রেপ্তার

কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান ‘উপহার’: ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও

রাজশাহীতে ২ খুনের ঘটনায় ভারতের নাগরিকসহ গ্রেপ্তার ৪

বিএনপি বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেবে মানুষ: তথ্যমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও রাজশাহীতে আমনে বাম্পার ফলন