Friday , 27 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
November 27, 2026 1:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীকে শিক্ষা, উন্নয়ন ও নাগরিক সেবাসহ
প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চাই ঃ রাসিক প্রশাসক
রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক মেরিট টেস্ট, মেগা ট্যালেন্ট সার্চ, মডেল টেস্ট-১ ও মডেল টেস্ট-২- এর কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এক্সাম কেয়ার সেন্টার, রাজশাহীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রাসিক প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব তৈরি হবে। তাই শুধু ভালো ফলাফল করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেম, সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।

তিনি বলেন, আমরা রাজশাহীকে পিছিয়ে রাখতে চাই না। রাজশাহীকে শিক্ষা, উন্নয়ন ও নাগরিক সেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চাই। নগরীতে খেলার মাঠ, ফুটসাল গ্রাউন্ড নির্মাণ, মহিলাদের জন্য ক্লাব ও সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এক্সাম কেয়ার সেন্টারের পরিচালক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল হক।  সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন সামরিক বিমান

শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি

রাবি শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও রাজশাহীতে আমনে বাম্পার ফলন

পদ্মা নার্সিং ইনস্টিটিউট জোরপূর্বক দখলের অভিযোগ, শ্রমিক লীগ নেতাসহ দুইজন জেলহাজতে   

গোমস্তাপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করলেন মানবিক ইউএনও জিল্লুর রহমান

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

ব্যাটারদের দায়িত্বহীনতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশের

ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সাথে বাংলাদেশের সাথে না: বিএনপির মহাসচিব রিজভী