শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৮, ২০২২ ৮:৪২ পূর্বাহ্ণ
রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

অনলাইন ডেস্ক: রাজশাহীর বাজারে বেড়েছে সব রকমের মাছের দাম। সপ্তাহে শনিবার রাজশাহীর মাছের বাজার ঘুরে দেখা যায়, বড় ইলিশ গত সপ্তাহের চেয়ে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজিতে, ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা, গত সপ্তাহের চেয়ে ২০০ টাকা বৃদ্ধি পেয়ে বড় চিংড়ি বিক্রি হচ্ছে ২০০০ টাকা , দেশি চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০০ টাকা বেশি।

অপরিবর্তিত থেকে এ সপ্তাহে পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা, ১০০ টাকা দৃদ্ধি পেয়ে আইড় মাছ বিক্রি হচ্ছে ৬০০ টাকা। এ সপ্তাহে ২০০ টাকা বৃদ্ধি পেয়ে গুচি মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা, ১০০ টাকা বেড়ে বাইং মাছ বিক্রি হচ্ছে ৮০০ টাকা, মিরিকেট মাছ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি।

৩০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা এবং গত সপ্তাহের চেয়ে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে সিলভার মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে।

মাছ কিনতে আসা মাসুদ জানান, প্রতি সপ্তাহে মাছ কিনলে আসলে দেখছি মাছের দাম কেজিতে ৫০-১০০ টাকা বৃদ্ধি। এভাবে যদি প্রতি সপ্তাহে মাছের দাম বৃদ্ধি পায় তাহলে আমরা নিম্ন আয়ের মানুষ মাংশের মতো মাছ খাওয়া ছেড়ে দিব।

মাছ কিনতে আসা লিজা আক্তার জানান, বাজারে মাছ কিনতে আইসে দেখি গত সপ্তাহের চেয়ে মাছের দাম আবার বেড়ে গেছে। কিছু বলার নাই যেখানে দুই কেজি মাছ কিনতাম সেখানে হয়তো এককেজি কিনবো। আমরা নিম্ন আয়ের মানুষ আমাদের খেয়েতো বাঁচতে হবে।

মাছ বিক্রেতা জয়নাল জানান, বৃষ্টি ও মেঘের কারণে জেলেরা মাছ ধরতে পারছে না সে কারণে মাছ কম আসছে। আর আমদানি কম থাকার কারণে আমরা চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করতে পারছি না তাই মাছের দামটা বেশি।

এছাড়া এ সপ্তাহে বাজার ঘুরে দেখা যায় মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি ২৫ টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে ১৬৫ টাকা, অপরিবর্তিত থেকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা এবং এ সপ্তাহে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে।

লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা হালিতে।

এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। কিছু সবজির দাম কমেছে বলেও জানান সবজি ব্যবসায়ীরা। পূর্বের মূল্যে বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, ফুলকপি ১০০, করলা ৬০, আলু ২৫, ২০ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা, টমেটো ১২০ এবং কেজিতে ৮০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

অপরিবর্তিত থেকে গরু ও খাশির মাংশ বিক্রি হচ্ছে এ সপ্তাহে। গরুর মাংশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি এবং খাশির মাংশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজিতে।

এছাড়াও এ সপ্তাহে স্থিতিশীল রয়েছে মুদিসামগ্রী পণ্যের বাজার। তবে মুদি ব্যবসায়ীরা বলছেন আটা ও লবনের দাম সামনে সপ্তাহের বৃদ্ধি হতে পারে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড করলে শ্রমিকরা বসে থাকবে না, রাজশাহীতে শাজাহান খান

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন পাচার, গ্রেফতার ১

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কুমিল্লায় নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উৎসবে মাতলো পুরো এলাকা

পুলিশকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জনকে আটক

রাজশাহীতে সাংবাদিক মাসুদের ইন্তেকাল