শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

অন্তর্জাতিক ডেস্ক: ইরানে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির নৈতিক পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকাকালে আমিনির মৃত্যু ঘটে। শুক্রবার একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ তথ্য জানিয়েছে।

অসলোভিত্তিক ইরান মানবাধিকার (আইএইচআর) এনজিও জানায়, বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রেজভান শাহের শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হওয়ায় নিহতের এ সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়ায়।

সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ৮০টি নগর ও শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এএফপি’কে বলেন, ইরানে বিক্ষোভ চলাকালে ‘এ পর্যন্ত ৫০ জন নিহত হন এবং দেশটির মানুষ তাদের মৌলিক অধিকার ও মর্যাদার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের উৎপীড়নমূলক সরকারের বিরুদ্ধে নায্য দাবি আদায়ের ক্ষেত্রে অবশ্যই দেশটির জনগণের পাশে রয়েছে।’

তবে এ সংঘর্ষে সরকারিভাবে ১৭ জনের মৃত্যু কথা জানানো হয়। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

‘গুলি করি মরে একটা…বাকিডি যায় না স্যার’ গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়

উম্মতের প্রতি নবিজির (সা.) ১০ উপদেশ

জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

ঢাকায় গার্মেন্টসকর্মী কিশোরী অপহরণ, নওগাঁ থেকে উদ্ধার; মূলহোতা পলাশ র‍্যাবের জালে

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার 

মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

দেশ ফকির রাষ্ট্রে পরিনত হবে : রাজশাহীতে আব্বাস

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু