Saturday , 21 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নাশকতা মামলায় গ্রেফতার ৪

প্রতিবেদক
sonynews
November 21, 2026 12:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় এজাহারনামীয় ও নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজপাড়া থানার মামলা নং-১৯ তারিখ: ১৫/১১/২০২৬ খ্রি. ধারা-৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে এজাহারনামীয় ও নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো: জাবেদ আকতার (৫০)-কে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। তিনি লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

একই দিন বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামক একটি দোকান থেকে নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামি ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মনিরুল ইসলাম মনা (৪০)-কে গ্রেপ্তার করে। তিনি কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

এ ছাড়া, ২০ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ডিবি পুলিশ রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে নাশকতা কার্যক্রমের সাথে জড়িত আসামি ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: নুরুজ্জামান টুকু (৪৯)-কে গ্রেপ্তার করে। তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মো: আলতাফ হোসেনের ছেলে।

অপরদিকে, পবা থানার মামলা নং-১০ তারিখ: ১৩/১১/২০২৬ খ্রি. ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত ১৯ নভেম্বর রাত আনুমানিক ৭টায় পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)-কে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। তিনি নওহাটা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি কার্যক্রম স্থগিত বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি, পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

The Laugavegur Trail

রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক জব্দ

নির্যাতন প্রতিরোধে ঐচ্ছিক প্রোটোকল জরুরি: রাজশাহীতে অধিকার’র সভায় জোরালো আহ্বান

প্রতিবিপ্লব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: শিমুল বিশ্বাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

সড়ক, নৌ ও রেলপথে ঈদযাত্রা, লম্বা ছুটিতে ঘরমুখো মানুষের স্বস্তি

পিছালো রাজশাহী মহানগর-জেলা যুবলীগের সম্মেলন

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত

২০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার