Saturday , 21 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে বিএনপি নেতা মজিবুরের নেতৃত্বে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
sonynews
November 21, 2026 4:04 am

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন(ইউপি)বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রতাশী সহকারী অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইউপি বিএনপি।এদিন মিছিলে নেতাকর্মীদের স্লোগান ছিলো ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সবাই ঐক্যবদ্ধ হও।
এদিকে মজিবুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে পাঁচন্দর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাঁদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন সড়ক। এ সময় ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘নৈরাজ্য নয়, শান্তি চাই’, ‘সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলে উপস্থিত ছিলেন নম্বর পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লাটু, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পাঁচন্দর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান, তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজা, পাঁচন্দর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব, কামরুজ্জামান এবং বিএনপি নেতা দুরুল হুদা প্রমুখ। এ ছাড়া পাঁচন্দর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল থেকে নেতাকর্মীরা আগুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা কাম্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে। বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন।
এদিকে এসব কর্মসূচির মধ্যদিয়ে পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান তার অবস্থান ও জনপ্রিয়তার প্রমান দিয়েছেন।এসব কর্মসূচিতে নেতা ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির রাজনীতিতে সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ভাইয়ের কোনো বিকল্প নাই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

পবা থানার অভিযানে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ১

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর

রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক

রাজশাহীতে ২৯৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার  ৫

নগরীকে ঢেলে সাজানো ও রাস্তা-ঘাটের আমুল পরির্বতন এনেছিলেন মিনু