Thursday , 19 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির পৃথক অভিযানে ৭ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 19, 2026 2:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাশিয়াডাঙ্গা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বেলপুকুর, শাহমখদুম এবং মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে। এসব অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়।

গত ১৮ নভেম্বর দুপুর আড়াই টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া উত্তরপাড়া (মধ্যপাড়া) গ্রামের মৃত রবির স্ত্রী ও মৃত লুৎফর রহমান ওরফে পলান মালিথার মেয়ে, বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় বসবাসরত মোসা. জুলেখা বেগম ওরফে পুতলি (৫০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ০.৪০ গ্রাম হেরোইন ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খড়খড়ি (ভাটাপাড়া) গ্রামের মো. বাচ্চু মিয়ার স্ত্রী মোসা. ওছিরন বেগম (৫০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার জাগিরপাড়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে মো. মাসুম আলী (২২)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে বেলপুকুর থানা পুলিশ বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে বেলপুকুর (গেটপাড়া) গ্রামের গিয়াস আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪১)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

এদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে শাহমখদুম থানা পুলিশ মধ্য নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানার বড়বাহাদুরপুর গ্রামের মৃত নিরেন পাহাড়ীর ছেলে, বর্তমানে মধ্য নওদাপাড়া এলাকায় পালক পিতা মো. মনিরুল ইসলামের বসতবাড়িতে বসবাসরত শ্রী পরিতস পাহাড়ী (২৯) এবং নওদাপাড়া বাজার এলাকার মো. সামিউল ইসলামের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় পরিতস পাহাড়ীর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ছাড়া, একই দিন সকাল আনুমানিক ৭টার দিকে মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি ধরমপুর (পেঁপে বাগান) গ্রামের মৃত জাফরের ছেলে মো. ফাইসাল (২১)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রেলওয়ে কর্মচারী ইউনিয়নের

Alexa devices will intercom capabilities amazon

আরএমপির অভিযানে নারীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

সারসংকটের মধ্যেও অবৈধ মজুত

রাজশাহীতে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাছ বিতরণ কর্মসূচি

রাজশাহী নগরীর রেলগেটে চাঁদাবাজের দৌড়াত্মে অতিষ্ট ফুটপাতের ব্যবসায়ীরা

রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন

তাজমিনকে গভীর রাতে একা পেয়েই ফন্দি আঁটেন সুমন, পুলিশের সংবাদ সম্মেলন

রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক