Sunday , 15 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
November 15, 2026 10:13 am

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রির দায়ে ‘অলিম্পিক সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীর মহিষবাথান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ ও ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। এ ছাড়া পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসংবলিত লেবেল না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রেলকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনুদ্দিন

সাইবার ক্রাইম মোকাবিলায় দক্ষ ও আধুনিক পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

এই সরকারের পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন থামবে

সরকারের পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন থামবে, যুবদল নেতা রবি

বাইডেনের কথিত উপদেষ্টা আরেফী বিমানবন্দরে আটক

মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’

৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

মামলাজট দূর করতে ঢাকায় মেডিয়েশন স্কুল উদ্বোধন

দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

সাবেক এমপি’র অবৈধ নিয়োগ বাণিজ্য/ রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ নিয়োগকে অবৈধ দাবি কর্মরতদের

শেরপুরে স্কুল ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার