Wednesday , 11 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হাসিনার দেশে ফেরার ঘোষণা ফাঁকা বুলি

প্রতিবেদক
sonynews
November 11, 2026 2:36 pm

সনি বাংলা ডেস্ক: ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। তার মতে, হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘ফাঁকা বুলি’। যার মাধ্যমে দেশে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চাইছেন হাসিনা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক মন্তব্যে এসব কথা বলেন ড্যানিলোভিচ। মানবজমিন

তার ভাষ্য, ‘ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই। আমার মতে, এটি পুরোটাই একটি ফাঁকা বুলি। এর উদ্দেশ্য তার সমর্থকদের উজ্জীবিত করা এবং দেশের অভ্যন্তরে ক্রমেই প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার বিষয়টি নিয়ে আলোচনার গতিপথ বদলে দেয়া।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ পাঠানোর পর তার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ড্যানিলোভিচের বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগকে দেশে ফেরার বাস্তব প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ কম। তার মূল্যায়নে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই মুখ্য।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নয়াদিল্লিতে হাসিনার অব্যাহত অবস্থান ভারতের জন্য কূটনৈতিক ক্ষতির কারণ হচ্ছে বলেও মনে করেন সাবেক এই মার্কিন কূটনীতিক।

তিনি বলেন, ভারতের কেউ কেউ এখনো মনে করতে পারেন, হাসিনা ও তার দল দেশটির জন্য প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। তবে এতদিনে নরেন্দ্র মোদি সরকারের বুঝে যাওয়ার কথা যে, নয়াদিল্লিতে হাসিনার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
ড্যানিলোভিচ আরও বলেন, আমি নিশ্চিত, মোদি সরকার হাসিনা-সংক্রান্ত সমস্যার অবসান চাইবে। এর মধ্যে হাসিনার তৃতীয় কোনো দেশে গিয়ে বসবাসের বিষয়টিও থাকতে পারে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে: খালেদা জিয়া

গোলে এগিয়ে হলান্ড, আতঙ্কে মেসি

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১১৩ ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

রাজশাহীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

নগরীতে রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আটক

রাজশাহীতে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার