Wednesday , 11 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ‘সোনার তরী’তে অভিযান, চলাচল বন্ধ

প্রতিবেদক
sonynews
November 11, 2026 12:45 pm

অপ্রাপ্তবয়স্কদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, চালকেরও নেই লাইসেন্স; জাহাজ চলাচল বন্ধের নির্দেশ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পদ্মা নদীতে নোঙর করে রাখা পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’তে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশার সুযোগ করে দেওয়ার অভিযোগের পর জাহাজটিতে যৌথ অভিযান চালিয়েছে নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে জাহাজটির চলাচলের প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ এবং চালকের বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি উঠে এসেছে।

বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে জাহাজটির বিভিন্ন অনিয়মের বিষয় খতিয়ে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের সময় প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপাতত জাহাজটির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাধারণ পর্যটনের আড়ালে জাহাজটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। পর্যটকদের জন্য বিভিন্ন প্যাকেজের নামে জাহাজটিতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হতো। এর মধ্যে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘পাবলিক প্যাকেজ’ ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’ ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদিনের জন্য ‘পাবলিক প্যাকেজ’ ১ হাজার ৮০০ টাকা এবং ‘ফ্যামিলি প্যাকেজ’ ৩ হাজার টাকা নেওয়া হতো।

অভিযোগ রয়েছে, এসব প্যাকেজের আড়ালে অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের নির্দিষ্ট সময়ের জন্য জাহাজে অবস্থান ও মেলামেশার সুযোগ করে দেওয়া হতো। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জড়িত থাকার অভিযোগটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় জাহাজ পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি। প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, জাহাজটির চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। পাশাপাশি জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদও ইতোমধ্যে শেষ হয়েছে।

অভিযানকালে জাহাজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, বিআইডব্লিউটিএর প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ নথিপত্র ছাড়া জাহাজ পরিচালনা করা যাবে না। পাশাপাশি অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে জাহাজের কেবিন ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্কও করা হয়।

অভিযানের বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, “পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিয়মবহির্ভূত ব্যবসা চালাতে দেওয়া হবে না। বৈধ নথিপত্র দেখাতে না পারায় আপাতত জাহাজটির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন ও সার্বিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিআইডব্লিউটিএর সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ জানান, জাহাজটির চালকের লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আপাতত চলাচল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসংক্রান্ত হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র বিআইডব্লিউটিএতে জমা দেওয়ার পর কর্তৃপক্ষের অনুমতি পেলেই কেবল জাহাজটি পুনরায় চালু করা সম্ভব হবে।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ‘সোনার তরী’ জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লার্ক কোম্পানির কীটনাশকে পেঁয়াজখেত নস্ট ? 

ধুনটে অভিভাবকশূন্য ১১ সরকারি দপ্তর, স্থবির কার্যক্রম

এবার রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ভর্তি পরীক্ষা জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগ

দুদকের মামলায় পানি উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারীর ৪ বছর কারাদন্ড

আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে সুখানদীঘি অবৈধ ভাবে ভরাটের অভিযোগ

রাজশাহী মহানগরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

রাজশাহী নগরীতে গম ক্ষেতে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

নগরীতে ৪০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Beautiful Bird Awards: 9 Reasons Why They Don’t Work & What You Can Do About It