Tuesday , 10 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার,

প্রতিবেদক
sonynews
November 10, 2026 1:41 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি, সদর কোম্পানি, রাজশাহী এবং রাজশাহী মহানগর পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্যে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পাকুড়িয়া আশ্রয় সেন্টারের পেছন থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত গ্রেনেড দুটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

এদিকে, গ্রেনেড উদ্ধারের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - আইন