Sunday , 8 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চন্দ্রিমা থানাসহ অন্যান্য থানার অভিযানে মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
sonynews
November 8, 2026 3:19 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, কর্ণহার, দামকুড়া ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গত ০৬ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিরোইল কলোনী পশ্চিমপাড়া (কানার মোড়) গ্রামের মো: আসলামের স্ত্রী মোসা: মাজেদা বেগম (৫৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮টি ও চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, চন্দ্রিমা থানা পুলিশ একই তারিখ রাত সোয়া ৯টার দিকে আসাম কলোনী (বউ বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বলদিটারী গ্রামের মো: আশাদুল হকের ছেলে বর্তমানে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) গ্রামে ভাড়া বাসায় বসবাসরত মো: সোহাগ ইসলাম (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৬ পিস ট্যাবলেট ট্যাবলেট উদ্ধার করা

তাছাড়াও কর্ণহার থানা পুলিশ একই তারিখ বেলা  সোয়া ১১টার দিকে ঘোষপুকুর গ্রামের মো: সেলিম হোসেন ও মোসা: মানোয়ারা বেগমের ছেলে মো: আনোয়ার হোসেন (৩৩)-এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আনোয়ার’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি আনোয়ারের বিরুদ্ধে কর্ণহার থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, দামকুড়া থানা পুলিশ একই তারিখ সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে আশগ্রামে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার দাশপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে মো: সাবায়েদুল ইসলাম (৬২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত ভ্যান ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও মতিহার থানা পুলিশ গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে তালাইমারী মোড় (বাদুরতলা) গ্রামের মো: নান্টুর ছেলে মো: রমজান আলী (২৫)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য, আসামি রমজানের বিরুদ্ধে মতিহার থানায় ৩টি বিশেষ ক্ষমতা আইনে এবং ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের সহকারী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা

মোহনপুরে সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ, তদন্তে প্রশাসন

রাজশাহীতে সুবিধাবঞ্চিত স্কুল ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ

চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

The meteoric rise of AMTD Digital’s shares has been likened been likened

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ

আবু সাঈদ হত্যার নির্দেশদাতা হাসিনা

রাজশাহীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

নীলফামারীতে ব্রীজের অভাবে ৩ গ্রামের মানুষের ভোগান্তি

নীলফামারীতে ব্রীজের অভাবে ৩ গ্রামের মানুষের ভোগান্তি

মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার