Friday , 6 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহার সীমান্তে ২ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

প্রতিবেদক
sonynews
November 6, 2026 5:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মতিহার সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ তালাইমারী বিওপির একটি বিশেষ টহল দল মতিহার থানার মিডিলচর নদীর পাড় এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে নদীর পাড়ের কাশবনের মধ্যে অবস্থান নেয় বিজিবির আভিযানিক দল। একপর্যায়ে একটি মোটরসাইকেলে করে এক মাদক কারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে তাকে আটকের জন্য ধাওয়া করা হয়। এ সময় মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি।

পরে মোটরসাইকেলটি তল্লাশি করে প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

জব্দ করা মাদক ও মোটরসাইকেল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন