Friday , 6 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ৫ মাদক ব্যাবসায়ীসহ মাদকসেবি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 6, 2026 8:05 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শাহমখদুম, দামকুড়া, বেলপুকুর, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ, কফ রিলিফ সিরাপ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গত ০৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া (সাওতাল পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের কাঞ্চল ভূঁইয়ার ছেলে শ্রী তপন ভূঁইয়া ওরফে গণেশ (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তপনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। উল্লেখ্য, তপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শাহমখদুম থানায় ১০টি মাদক মামলা ও ১টি রাজশাহী মহানগরী পুলিশ আইনে মামলা রয়েছে।

অপরদিকে, দামকুড়া থানা পুলিশ গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার মুরারীপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মুরারীপুর গ্রামের মৃত হানিফ শেখ ওরফে রুপবানের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ০২ বোতল কফ রিলিফ সিরাপ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ২৪ টি মাদক মামলা রয়েছে।

তাছাড়াও বেলপুকুর থানা পুলিশ গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চক জামিরা গ্রামের মো: আসাদুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার স্ত্রী মোছা: সাজেদা (৪৮) এবং জামিরা (মধ্য জামিরা) গ্রামের মো: ওয়াজ নবীর ছেলে মো: খায়রুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৭ পিস ট্যাপেন্টাডল ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাজেদার বিরুদ্ধে বেলপুকুর থানায় ১টি মাদক মামলা রয়েছে। এছাড়াও অপর আসামি খায়রুলের বিরুদ্ধে বেলপুকুর থানায় ৪টি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, পবা থানা পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সিডির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সফাডাঙ্গা গ্রামের মো: আব্দুল রশিদের ছেলে মো: মুক্তার আলী (২০)-কে গ্রেপ্তার করে। এসময় মুক্তারের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৫টার দিকে গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পূর্ব রায়পাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো: আহসান হাবিব (৩৩)-কে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বরেন্দ্রভূমিতে দ্রুত কমছে ফসলি জমি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা

Novak appeals in court against dearless Care cancellation of Australian

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বাজুস রাজশাহী জেলা শাখার মোখলেছ-অপু-বিশু পরিষদ

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বাজুস রাজশাহী জেলা শাখার মোখলেছ-অপু-বিশু পরিষদ

ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণের তিন কর্মচারিসহ নয়জন আটক

শিশুটি আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সাথে রাসিক মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক

রাজশাহী নগরীতে সরকারি চোরাই ঔষধ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী নগরীতে আগ্নেয়াস্ত্র মাদকসহ শীর্ষ সন্ত্রাসী নয়ন গ্রেফতার

রাজশাহী নগরীতে পুলিশ অফিসার পরিচয়ে স্কুলছাত্রের মোবাইল ও টাকা ছিনতাই!