শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ

সনি বাংলা ডেস্ক: বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়ারানী (৩০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বাবলা দাস (৩১) আহত হয়েছেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ার পর অজ্ঞাতনামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংকার বাবলা দাস তার স্ত্রী জয়ারানীকে সঙ্গে নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর ধাম তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। ফেরার পথে তিশিগাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়ারানীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত বাবলা দাসকে স্থানীয় লোকজনের সহায়তায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা। তার স্বামী বাবলা দাস একই গ্রামের যুগল চন্দ্র দাসের ছেলে।

খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই মো. নাজমুল হক বিপিএম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তীর্থস্থান দর্শন শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে যৌথবাহিনির বিশেষ অভিযানে ৪ জন সহ গ্রেপ্তার ১৬

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক

আরডিএ'র অবহেলায় এক যুগে ২১ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার

আরডিএ’র অবহেলায় এক যুগে ২১ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের অভিক

রাজশাহী নগরীতে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

১২ লাখ টাকা খরচ করে বদলি নিয়েছেন খাদ্য পরিদর্শক সাকিলা, ৭ লাখ টাকা না দিলে দায়িত্ব বুঝে নিবেননা তিনি!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার