বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২৭৩তম সার্জেন্ট ও ৪৩তম এসআই ক্যাডেট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৯, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-২০২৬) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।

সমাপনী কুচকাওয়াজে ২৭৩তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, বিপিএম; বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে কৃতিত্বের জন্য শিক্ষানবিশ সার্জেন্ট ও ক্যাডেট এসআইদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষানবিশ সার্জেন্ট মো. ওমর ফারুক (পিএ-২৭৩০২) ‘বেস্ট সার্জেন্ট’ এবং মোহাম্মদ দেলোয়ার হোসাইন (পিএ-২৭২১২) ‘বেস্ট একাডেমিক’ পুরস্কার পান। ক্যাডেট এসআইদের মধ্যে সাইফুল ইসলাম (পিএ-২৭২৩২) ‘বেস্ট একাডেমিক’, মো. আদনানুজ্জামান (পিএ-২৭২৩০) ‘বেস্ট শুটার’ এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম (পিএ-৪৩১০৬) ‘বেস্ট ক্যাডেট’ নির্বাচিত হন। এ ছাড়া ক্যাডেট সাব-ইন্সপেক্টর মো. বোরহানুল ইসলাম (পিএ-৪৩১৪৯) ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ এবং দেওয়ান গোলাম রাসুল (পিএ-৪৩২৮৯) ‘বেস্ট একাডেমিক’ পুরস্কার পান। ক্যাডেট সাব-ইন্সপেক্টর মো. কামাল গণি (পিএ-৪৩২০৮) ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবনিযুক্ত শিক্ষানবিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয়ভীতি, পক্ষপাতিত্ব ও প্রভাবমুক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, মানুষের আস্থা অর্জন করে জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের জন্য কাজ করে তাদের হৃদয় জয় করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৭৩তম শিক্ষানবিশ সার্জেন্টরা ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে নিজ নিজ ইউনিটে যোগ দেবেন। অন্যদিকে ৪৩তম ক্যাডেট এসআইরা ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন ইউনিটে শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, ২২ জুয়ারি গ্রেফতার

দলবদলের খেসারত: বহিষ্কারের পথে নেসকোর সিরাজুল

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বিশিষ্ট সমাজসেবক রজব আলী বাবুর বড় ভায়ের ইন্তেকাল

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের সহকারী বিপুল গ্রেপ্তার

আওয়ামী নেতার মৃত্যু নিয়ে এমপি ও মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ

Until recently, the prevailing view assumed

জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত লোহা গড়ায় ঈদ পূর্ণমিলনী ও নির্বাচন প্রচারণা অনুষ্ঠিত