বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৯, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস.এম আব্দুর রাজ্জাক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এসময় ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়টি স্টারলিংক স্যাটেলাইট সংযোগ স্থাপনের উদ্যো গ্রহণ করেছে।
এসময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, স্টারলিংক হলো একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা বিশ্বের যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম। এর মাধ্যমে অনলাইন ক্লাস, গবেষণা কার্যক্রম বিভিন্ন ডিজিটাল কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।
স্টারলিংক সংযোগের মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা সর্বোচ্চ গতিতে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এটি প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি একটি শক্তিশালী বিকল্প সংযোগ হিসেবে কাজ করবে।
এই উদ্যোগকে ইউনিভার্সিটির  শিক্ষা খাতে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন মাইলফলক হিসেবে ভুমিকা রাখবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিএনজিতে ফেন্সিডিল পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ

আরআরইউ’র উদ্যোগে বনভোজন ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিথি আসে না, খামারের দূষণে বিপাকে গোদাগাড়ীর গ্রামবাসী

সরকারের নির্ধারিত মুল্য কাগজে আছে বাজারে নেই!

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ

রাজশাহীতে ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখওঠা রোগ