বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে চোরাই ২ ল্যাপটপ ও ১২ মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৮, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁরা চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ এবং কেনাবেচার সঙ্গে জড়িত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার মো. তারা মিয়া সুজনের ছেলে মো. রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) এবং একই এলাকার মো. মোকসেদ আলীর ছেলে মো. মারুফ হোসেন (২৩)। রিয়াদ বর্তমানে নগরের মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া মডেল থানার একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওই মামলাটি ২০২৫ সালের ২১ নভেম্বর দায়ের করা হয়েছিল।

অভিযানে রাব্বিল আহম্মেদ রিয়াদের বসতঘর থেকে মামলাটির চুরি যাওয়া একটি এইচপি এলিটবুক কোর আই-৫ ল্যাপটপ উদ্ধার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে আরও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ জানিয়েছেন, তিনি নিয়মিত চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রির জন্য বন্ধু মারুফ হোসেনের কাছে সরবরাহ করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের হেফাজত থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এভাবে দুই ব্যক্তির হেফাজত থেকে মোট দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, নিজেদের হেফাজতে রাখা এবং কেনাবেচার সঙ্গে জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদক কারবারিদের জন্য র‌্যাব একটি অতংক: মহাপরিচালক

সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদক কারবারিদের জন্য র‌্যাব হবে একটি অতংক: মহাপরিচালক

Novak appeals in court against dearless Care cancellation of Australian

২৯ দিনেই শিশু ধর্ষণ মামলার রায় দেশের ইতিহাসে প্রথম। আসামির মৃত্যুদণ্ড

রাজশাহীতে ভারতীয় ভিসা অফিস থেকে দালাল চক্রের সদস্য গ্রেফতার

রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সমাবেশ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখা হয় লাশ

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক

বাঘার ভুট্টা ক্ষেতে যুবককে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

How Can My Business Win Awards?

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক