Wednesday , 14 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী রেলস্টেশনের পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
sonynews
October 14, 2026 5:02 pm

মুরাদ হোসেন: পৃথিবীতে আসার পর ছোট্ট শিশুটির তো মায়ের কোলে থাকার কথা ছিল, থাকার কথা ছিল নিরাপদ আশ্রয়ে। অথচ সেই শিশুর নিথর দেহ পড়ে রইল কালো পলিথিনে মোড়ানো অবস্থায়, রেললাইনের ধারে! তার নিথর দেহটি পিপড়া ঘিরে ধরেছিল।

রাজশাহী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে, রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের দক্ষিণ দিকে রেললাইনের ধারে বুধবার বিকেল ৪টার দিকে নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

কী অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? কেন পৃথিবীর আলো দেখার পরও তার ভাগ্যে জুটল না একটু নিরাপদ আশ্রয়, মায়ের স্নেহ কিংবা বেঁচে থাকার অধিকার?

শিশুটি কথা বলতে পারবে না, জানাতে পারবে না তার সঙ্গে কী ঘটেছিল। কিন্তু কালো পলিথিনে মোড়ানো তার নিথর দেহ যেন সমাজের বিবেকের কাছে রেখে গেল এক নির্মম প্রশ্ন।

একটি শিশুর জন্ম মানেই তো একটি নতুন জীবনের শুরু। সেই জীবনের শুরুতেই এমন পরিণতি—এ কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। নবজাতকটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটিত হোক। দায়ী কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হোক।

একটি নিষ্পাপ প্রাণের এমন পরিণতি যেন আর কোনো দিন দেখতে না হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিলুপ্তির পথে সুস্বাদু শাপলার ফল ‘ঢ্যাপ’ ও খই

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

রাজশাহীর আকাশে মার্কিন কালো শকুন

রাজশাহীর শালবাগানে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

রাজশাহীতে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল উদ্ধার

রাজশাহী নগরীতে ১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংসদ নির্বাচনে অংশ নেবেন মাহিয়া মাহি

উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোকজন : প্রধানমন্ত্রী