Sunday , 11 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সীমান্তে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় মাদক জব্দ

প্রতিবেদক
sonynews
October 11, 2026 7:37 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের সিজার মূল্য ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (১১ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন চরমাজারদিয়া ও তালাইমারী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করেন।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

জব্দ করা মাদক সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী পিয়া আটক

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া, এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাদের খোঁজখবর

রাজশাহীর কাটাখালীতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত

কচুর লতি চাষে ভাগ্য বদল চাষিদের

রাজশাহীতে অসহায় ব্যক্তির জমি দখলের অভিযোগ, আ’লীগ নেতার বিরুদ্ধে

রাকাবের জিএম তাজউদ্দীনকে ঘিরে ১৯০ কোটি টাকার অভিযোগ, দুদকের অনুসন্ধান প্রতিবেদন কমিশনে

রাসিক ও আরডিএ’র জায়গা দখলে নিয়ে গুড়পট্টিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

রাজশাহীতে দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ