শনিবার , ৩ অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নারী অধিকারকর্মীদের ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে সাইবার নিরাপত্তা সচেতনতা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরের চন্দ্রিমা থানাধীন মুশরুইল সাধু পিটারের ধর্মপল্লীতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলনের শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী কোয়ালিশন এ কর্মসূচির আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী কোয়ালিশনের লিড অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কোয়ালিশনের সদস্য অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা। এ সময় বক্তব্য দেন রাজশাহী কোয়ালিশনের মেন্টর প্রমিলা কিস্কু, সদস্য আলিমা খাতুন লিমা, জুলফিকার আলী হায়দার, ছোটন সরদার ও সিস্টার সরলা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে নারী অধিকারকর্মীদের জন্য সাইবার জগতের বিভিন্ন ঝুঁকিও বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন হয়রানি, পরিচয় জালিয়াতি, ভুয়া লিংকের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া এবং ব্যক্তিগত ছবি বা তথ্যের অপব্যবহারের মতো ঘটনা মোকাবিলায় সচেতনতা ও প্রয়োজনীয় দক্ষতা থাকা জরুরি।নারী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের অনেক সময় মাঠপর্যায়ে সংগ্রহ করা সংবেদনশীল তথ্য, যোগাযোগের তথ্য, ছবি ও নথি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও আদান-প্রদান করতে হয়। এসব তথ্য অসতর্কতার কারণে অনিরাপদ হয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি যেমন ঝুঁকির মধ্যে পড়তে পারেন, তেমনি তাঁদের সঙ্গে যুক্ত অন্য নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।
প্রশিক্ষণে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু, সন্দেহজনক লিংক ও বার্তা এড়িয়ে চলা, সামাজিক যোগাযোগমাধ্যমের গোপনীয়তা সেটিংস সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ও তথ্য নিরাপদে সংরক্ষণের বিভিন্ন ব্যবহারিক কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি ব্যক্তি, সংগঠন এবং আন্দোলনের নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
 বিশেষ করে নারী অধিকারকর্মীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের প্রয়োজন রয়েছে।প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তার বিভিন্ন ঝুঁকি, তা প্রতিরোধের উপায় এবং তথ্য সুরক্ষার বাস্তব কৌশল নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব, রাজশাহীতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং

THE BEST WINTER VACATION SPOTS IN THE USA

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

রাজশাহীতে ২ হাজার ২১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করলো বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

সাংবাদিক রানার বাবার রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল

রাজশাহীতে র‍্যাবের হাতে ৯ ডাকাত গ্রেফতার

রাজশাহীর ছয় আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু