শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

সনি বাংলা ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কঠোর নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি বা নিয়মবহির্ভূতভাবে মজুদ করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, দেশে বর্তমানে এলপিজি আমদানির পরিমাণ সন্তোষজনক। গত সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।

এর আগের মাস আগস্টে আমদানি করা হয় ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। ফলে দেশে এলপিজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই।

লোয়াব জানায়, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে এবং নিয়মবহির্ভূতভাবে এলপিজি মজুদ করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের এলপিজির বাজার পরিস্থিতি মনিটর করার কঠোর নির্দেশ দিয়েছেন।

লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সব সদস্য কম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে অবিলম্বে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে লোয়াব সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

কাশিয়াডাঙ্গায় সেনাবাহিনী–পুলিশের যৌথ চেকপোস্টে অস্ত্রসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ড

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

দুর্গাপুরে নির্বাচনি সরঞ্জাম গেছে ৬৭ কেন্দ্রে

রাজশাহীতে মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পোশাক বদলাচ্ছিলাম, পরিচালক আচমকা ভ্যানে ঢুকে পড়েন

দখল-দূষণ মুক্ত রাখতে কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন