শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান রফিকুল ইসলাম

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজ আক্তার রিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ধারা ৯(২) অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদে তার যোগদানের তারিখ হতে তিন বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলীকে মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপণে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪ এর ১১(২) ধারা অনুযায়ী মোহাম্মদ আলীকে তার পদ হতে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

রাকাবের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলীকে ২০২৪ সালের ২১ অক্টোবর নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সে হিসেবে তার মেয়াদ ছিল ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তানোরে তদন্ত কমিটির সামনে শিক্ষকদের বাকবিতন্ডা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও

চমক রেখে জার্মানির ইউরো দল ঘোষণা

নগরীতে দুই মাদকসেবি সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রধান বিচারপতির প্রতি ইমরানের আহ্বান

আরএমপির অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রুয়েটে ৭৩ জন শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাসিক মেয়র

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার