শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের বারসহ দুই চোরাচালানকারী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে দড়িখরবোনা মোড়ের বলাকা বিল্ডিংয়ের হিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং গোদাগাড়ী থানার জলাহার ভাজপুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

অভিযানে তাদের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-৫।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন