বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিতে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য আহত ওই শিক্ষার্থীকে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। এদিকে আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েট পরিবার সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত বুধবার রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। এই ঘটনার পর তার মস্তিষ্কে রক্ত জমেছে। এমন অবস্থায় তিনি সংকটাপন্ন অবস্থায় কোমায় আছেন।

বৃহস্পতিবার সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এসময় তারা হাসপাতালের পরিচালক সহ চিকিৎসকবৃন্দের সাথে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাথায় তীব্র আঘাতের ফলে রাফিদের মস্তিষ্কে রক্ত জমে আছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন। তাৎক্ষণিক রুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা জোগাড় করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং রাফিদকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা করেন।

এদিকে রাফিদের চিকিৎসার জন্য রুয়েট প্রশাসন সহ শিক্ষার্থীদের পক্ষ থেকে চিকিৎসা ফান্ড সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। রাফিদের দ্রুত সুস্থতার জন্য রুয়েটের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে রেলওয়ে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কানুনগো নিশিথ কুমার সরকার

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

‘নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে হাসিনা

রাজশাহীতে তীব্র শীতের দাপট, তাপমাত্রা নেমে এলো ৭ ডিগ্রিতে

মিতু হত্যা মামলায় বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

অধ্যাপক মহিউদ্দিন স্থায়ী বরখাস্ত, ফাঁসি যেকোনো সময়

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন শিমুল