সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তালাইমারী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় তালাইমারী এলাকার বন্যাকবলিত এক শতাধিক পরিবারের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে ।

ত্রাণ বিতরণ কার্যক্রমে মহানগর বিএনপির নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণের সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া চান।
এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তালাইমারী এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় ঐ এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৯৯৯ এ কল, যৌনপল্লী থেকে উদ্ধার হলো তরুণী

রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগমারায় ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: সারদায় ৪১৮ পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপ্ত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: এমপি মিলন

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির 

ইমামের পোশাকে প্রতারক: রাজু আহমেদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পবার ইটাঘাটী