শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টর: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ফগার স্প্রে এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও ফগার স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী।

এদিকে মহানগরীর সোনাদিঘি মোড় সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, মহানগর ছাত্রদলের আহবায়ক লিমন উপস্থিত ছিলেন।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়বো ইনশাল্লাহ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিচ্ছন্নকর্মীরা, বিডি ক্লিনের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত