শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাবেল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকায় সরকারি বাহিনীকে পিছু হটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের কৌশলগত প্রধান নৌপথ বাবেল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

সম্প্রতি দ্রুত আক্রমণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় শেষ শহরগুলো দখল করে বিদ্রোহীরা জলপথটির গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে নিজেদের অবস্থান পোক্ত করেছে। এর ফলে লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রধান চ্যানেলটিতে হুথিদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে রফতানি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল। ফলে বিশ্বজুড়ে জ্বালানি রফতানির জন্য বাবেল-মানদেব প্রণালিটি বিকল্প ও একমাত্র নির্ভরযোগ্য পথ হয়ে ওঠে।

উদ্ভূত উদ্বেগের বিষয়ে হুথি রাজনৈতিক ব্যুরোর প্রতিনিধি হাজেম আল-আসাদ জানান, আন্তর্জাতিক বাণিজ্য ও বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ঝুঁকি নেই এবং এই পথ দিয়ে আসা-যাওয়া সম্পূর্ণ নিরাপদ থাকবে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সৌদি আরব ইতোমধ্যে বিদ্রোহী অধ্যুষিত মোখা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অস্থিরতা কমাতে এবং ইয়েমেনের ওপর সৌদি অবরোধ প্রত্যাহারের তাগিদ দিয়ে কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে র‍্যাবের পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ১

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন

সৌদি আরবে গায়ক-গায়িকার খোঁজে…

গাজিপুরে প্রতি শুক্রবার ১০ থেকে ১২টি ঘোড়া জবাই হয়! বিক্রি হয় ৩০০ টাকা কেজি

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

রাজশাহীতে মাছে উর্ধ্বগতি, কমেছে মুরগি ও ডিমের দাম

আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

রাজশাহীতে মানচিহ্নবিহীন পণ্য বিক্রির দায়ে জান্নাত বেকারিকে জরিমানা

মাসে ৫০ লাখ টাকার কেনা-বেচা মাদক সম্রাজ্ঞী শ্যামলীর বস্তিতে! তথ্য নেই পুলিশের কাছে!