মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষক মেরাজ আলীর যাবজ্জীবন। নড়াইলে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণীতে জানা যায়, নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় গত বছরের (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী। পরে তার মা-বাবাকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয় দেখান। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার ওই মাদরাসা ছাত্রকে বলাৎকার করেছেন এমন ঘটনা সে তার মা’কে জানায়। বিষয়টি জানাজানি হলে মেরাজ আলী পালিয়ে যান। পরে (১২ জুলাই) স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই শিশুর মা সদর থানায় মামলা করেন।
নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত ইনফ্যান্ট্রি রেজিমেন্ট: সেনাপ্রধান”

পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

রাজশাহীতে মধ্যরাতে অভিযান, বিকাশ-ইমো প্রতারকচক্রের ৪ হ্যাকার গ্রেফতার

সীমান্তে বাংলাদেশি কৃষকের ১৫ গরু নিয়ে গেল বিএসএফ

শেষ দিনে ত্রিপুরায় গেল ১৫ হাজার ৫০ কেজি ইলিশ

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

নওগাঁয় নৃশংস হত্যাকাণ্ড: জমির লোভে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে ভূমিকম্প-সহনীয় ভবন নির্মাণে আরডিএ’র বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত