বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৭, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ১১ টা থেকে ২.৩০ পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ধোপাপাড়া বাজারের কৃষি ঘর এবং সাতবাড়িয়ার আশরাফুল ট্রেডার্সে অবৈধভাবে সার মজুতের বিষয়টি ধরা পড়ে। পরে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মজুত করা ৮ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করা হয়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুতদারি প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় সরকার হাত দেবে না

প্রেমিকা রনির পরকিয়া, নাকি ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ!

রাজশাহীতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, রিকশাচালক আটক

ফেসবুক লাইভে এসে গলায় দড়ি দিলেন প্রেমিকা, প্রেমিক গ্রেফতার

পুঠিয়া যাত্রী ছাউনিতে বিদ্যুৎ ও মোবাইল চার্জিং সুবিধা স্থাপন, প্রশংসায় এসিল্যান্ড শিবু দাস

রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুয়েটের দায়িত্বপ্রাপ্ত ভিসির কর্মস্থল ত্যাগ ও অফিস আদেশের যথাযথ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন

জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত, ১২ ঘণ্টার মধ্যে নাটোরে দুই আসামি গ্রেফতার

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া