মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ১৮ আগস্ট সকাল ৭টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর হার্টফাউন্ডেশন এলাকার মো: বদরুল ইসলামের ছেলে মো: বাশিরুল ইসলাম (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বাসিরুল, লক্ষীপুর (বাকির মোড়) গ্রামের ছদর আলীর ছেলে মো: রাজীব (৩৫) এবং মো: আয়নাল হকের ছেলে মো: বিশাল (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় বাশিরুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৫০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। অপর আসামি রাজীবের হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এছাড়াও অন্য আসামি বিশালের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন ৭টি জুয়া/বেটিং অ্যাপস ও ১টি জি-মেইল আইডিসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বাশিরুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি মাদক ও ২টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়া রাজীবের বিরু্দ্ধে রাজপাড়া থানায় ৩টি মাদক মামলা ও বিশালের বিরু্দ্ধে রাজপাড়া থানায় ২টি ও দামকুড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও বিশেষ টিম একই তারিখ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজপাড়া থানার পাঠার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার আইডি হাসপাতাল কোয়ার্টার গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মো: আবির হোসেন (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা, ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপস ও ১টি জি-মেইল আইডিসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি আবিরের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জুয়া আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বিমার ২ লাখ টাকা পেলো সাপের কামড়ে মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার

Organize and run a business enterprise uncertainties

Organize and run a business enterprise uncertainties

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

থানায় অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের ছাড়ালেন শিক্ষকরা

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

রেশমপট্টিতে মুদি দোকান থেকে ওএমএস চাল জব্দ: খাদ্য বিভাগ বলছে ‘সরকারি বস্তার প্রমাণ নেই’, ক্ষোভ স্থানীয়দের

রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য