Thursday , 13 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

প্রতিবেদক
sonynews
August 13, 2026 11:39 am

অনলাইন ডেস্ক: সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট সচিবালয়ে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ ও সিনিয়র নেতাদের সঙ্গে হওয়া বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

এরপরই তিনি সরকার ও দলের মহাসচিব এবং স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

রাজশাহীতে বিএনপির সমাবেশে মিনু অবিলম্বে আবু সাঈদ চাঁদকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

‘মানি হেইস্ট’-এ স্পিন-অফ আসছে, দলবল নিয়ে হাজির হবেন বার্লিন

রাজশাহী রেলওয়ের ডিপো থেকে তেল পাচার, ২৫০ লিটার ডিজেল জব্দ

হারানো আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপির গোয়েন্দা বিভাগ

রাজশাহীতে পরকীয়ার বলি যুবলীগ কর্মী, প্রধান আসামিসহ গ্রেফতার ৫

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

বিপদে বন্ধুকে আশ্রয় দিয়ে বউ হারালেন যুবক!

মৃত্যুর আগে শিক্ষকের চিঠি,মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নওগাঁর গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে থাকা মূলহোতা গ্রেফতার