বুধবার , ১২ আগস্ট ২০২৬ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১২, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও নগদ অর্থসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

১২ আগস্ট রাত পৌনে ৩টার দিকে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা (নিউকলোনী) এলাকার মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী শেফালী বেগম (৬৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় শেফালীর বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, আসামি শেফালী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় পূর্বের ৬টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২০ এপ্রিল ২০২১; ৩০ জুন ২০২১; ২৭ সেপ্টেম্বর ২০২০; ১৯ ডিসেম্বর ২০২১; ২৮ এপ্রিল ২০২৫ এবং ২০ নভেম্বর ২০২৫ তারিখে গ্রেপ্তার করা হয়েছিল।

আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাঘায় ৫০২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ

আ.লীগকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান, সেই ওসি প্রত্যাহার

রাজশাহী: বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে এনবিআইইউ প্রক্টরের হুমকি, কল রেকর্ড ফাঁস

মনোনয়ন যাচাইয়ে ঝরে গেলেন অর্ধেকের বেশি: রাজশাহীতে বৈধ ১৮

বিএনপির বিদ্রোহী হাসান মামুনকে থামাতে নানা কৌশল নুরের

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে এসআই: আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি মাছউদ

পাওনাদারকে মারধর করে ইউনিফর্ম পড়তে গেলেন পুলিশের সোর্স আলিম!

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী