Tuesday , 11 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
August 11, 2026 1:09 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ১০ আগস্ট দুপুর ৩ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মো: ইনসান আলীর ছেলে মো: ইয়াসিন আলী ওরফে মারুফ (৩৪)-কে গ্রেপ্তার করে। এ সময় মারুফের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে একই তারিখ রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ পাঠানপাড়া গ্রামের মৃত নজরুলের ইসলামের ছেলে মো: হাসিবুল ইসলাম ফরহাদ (৩৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেপ্তার করে। এ সময় ফরহাদের বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী নগরীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি বিএনপি নেতার

খালেদা জিয়াকে নিয়ে এবার স্প্যানিশ শিল্পীর গান

খালেদা জিয়াকে নিয়ে এবার স্প্যানিশ শিল্পীর গান

সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প

ভাঙা রেললাইনে ট্রেন চলাচল: রাজশাহীর মোহনপুরে পুনরায় উদ্বেগ

পুরুষের সামনে নাচানাচি! পাকিস্তানে পাঁচ কন্যাকে মেরে দেহ লোপাট

পুরুষের সামনে নাচানাচি! পাকিস্তানে পাঁচ কন্যাকে মেরে দেহ লোপাট

আরএমপির অভিযানে মাদক সেবিসহ ৭ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা