Saturday , 25 July 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
sonynews
July 25, 2026 7:28 am

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন হবে। গাছ রোপণ করার চেয়ে রক্ষা করাই কঠিন।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে আজ শনিবার বেলা ১১টায় নজরুল ভিলেযে আয়োজিত ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারানো সবুজায়ন ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আশা করছি সেটা সম্ভব হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র ভূমিতে বৃক্ষরোপণ করে মুসলিম উম্মাহর মনে প্রাণে রয়েছেন। আমাদের প্রয়াত গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ব্যাপক সবুজায়নেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে সময় রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, আমাদের গ্রিন সিটি আরও সবুজ হবে। সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
নগরের খালি জায়গাসহ সকল জায়গায় গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কোন বিকল্প নাই।
তিনি আরো বলেন, আমি খুবই আনন্দবোধ করছি। আমি এই রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন ব্যাপক বৃক্ষরোপণ করেছি। সবাই রাজশাহী আরো সবুজ ছিল। এখন আবার বৃক্ষরোপন করে রাজশাহীতে সবুজ সিটি হিসেবে পরিণত করা হবে।
নগরের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন। যত সহযোগিতা লাগে করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান ও রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এর আগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার গেটে এসে শেষ হয়। মেলায় ৫২টি স্টল অংশ নিয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

রাজশাহীতে পৌঁছেছে পাইলট তৌকিরের মরদেহ

জুলাই ও আগস্ট ছিল হৃদয় স্পর্শ স্মৃতির ঘটনা – ইউএনও

I love places that make you realize.

শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে পালিয়ে গিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন : নাথুরাম ভৌমিক

ক্রেতার পছন্দ মতো শিশু চুরি করতো দুলাল মিয়া, র‌্যাবের হাতে ধরা

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ মাহফুজুর রহমান রিটন

নওদাপাড়ায় ১০ বছর ধরে ওয়াসার অনুমতি ছাড়াই পানি ব্যবহার: ৬ জনকে জরিমানা

নগরীতে এবার আলিম দালালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই