মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কথাশিল্পী নাজিব ওয়াদুদের  জন্মদিন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জুলাই ২১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: নাজিব ওয়াদুদ তার গল্প-উপন্যাসে বরেন্দ্রভূমির প্রকৃতি ও মানুষের জীবনের চিত্র এঁকেছেন শৈল্পিক সুষমায়। একইসঙ্গে তার গল্পগুলো বাংলাদেশের সমাজবাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কিন্তু তিনি জীবনশিল্পকে আঞ্চলিকতা অতিক্রম করে জাতীয়, বিশ্বব্যাপক এবং কালোত্তীর্ণ মাত্রা দান করেছেন। তার মতো সৃজনশীল মানুষকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব।’

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। চিন্তামূলক কাগজ ‘সারবত্তা’ ও ‘রৌদ্রলিপি’র উদ্যোগে গতকাল সোমবার রাজশাহী মহানগরীর সাধারণ গ্রন্থগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি প্রাবন্ধিক-গবেষক, অধ্যাপক ড. আলমগীর স্বপন এতে সভাপতিত্বে করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবি ও গবেষক ড. অনীক মাহমুদ। রৌদ্রলিপি সম্পাদক ও কথাশিল্পী মনির বেলালের সঞ্চালনায় ‘বরেন্দ্রভাষ্যের রূপকার নাজিব ওয়াদুদ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাশিল্পী মঈন শেখ। নাজিব ওয়াদুদের সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সমাজসেবী প্রফেসর আব্দুস সামাদ, ছড়াকার-সম্পাদক জাইদুর রহমান, কবি-প্রাবন্ধিক সায়ীদ আবুবকর, কবি-সাহিত্যসমালোচক খুরশীদ আলম বাবু, অনুবাদক-সম্পাদক প্রফেসর ড. সামিউল ইসলাম, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন এবং লেখক ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল । 

প্রবন্ধকার বলেন, নাজিব ওয়াদুদের গল্প কোথাও জটিল বলে মনে হয় না; এর কারণ পদ্যের লালিত্য আর গদ্যের দাঢ্যতার মিলমিশ। ভাষার গুণেই তার রচনা আশ্চর্য সংযত, সংহত ও নিরুত্তেজ গভীর; অথচ গম্ভীর নয়। সহজ অথচ শৈলী সমৃদ্ধ। তিনি যখন যে বিষয় বর্ণনা করেছেন, তখনই ঐ বর্ণনা হয়ে দাঁড়িয়েছে তারই পরিভাষা। এই সফলতার অন্যতম কারণ, নাজিব ওয়াদুদ জ্ঞান-বিজ্ঞান, যন্ত্র-জগৎ, অর্থনীতি, সমাজনীতি, দর্শন, শরীর বিজ্ঞান, ভূগোল, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব সহ বিভিন্ন বিষয়ের পরিভাষা ও শব্দ আয়ত্বে নিতে পেরেছেন বা চেয়েছেন। যার ফলে গল্পের শব্দ চয়ন, সংলাপ প্রক্ষেপণ, উপমা, বর্ণনা, ব্যঞ্জনা, চিত্রকল্প প্রভৃতি বিভিন্ন আঙ্গিকে আসলেও তা হয়ে উঠেছে পরিস্থিতির পরিভাষা। আর এই পরিভাষা সৃষ্টি-দক্ষতার কারণেই নাজিব ওয়াদুদ হয়ে উঠেছেন বাংলা সহিত্যের অন্যতম সফল গল্পকার।  

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এরফান আলী এনাফ, সাবের রাহী, ডা. আবু সুফিয়ান সুমন, আল আমীন, ইয়ামিন মুরাদ, মারুফ ইসলাম বাঁধন, নাইম আলী, ফারহানা শারমীন জেনি, নবাব নাসির, সাকিব সরকার প্রমূখ কবি, গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সংস্কৃতিকর্মী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

রাজশাহীতে বিয়ের দাবিতে ৫ দিন থেকে অনশন কলেজ ছাত্রীর

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্পেশাল ট্রেনে দূর-দূরান্ত থেকে আসতে দেখা গেছে নেতাকর্মীরা

ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, ডিবির হাসানের বিরুদ্ধে মামলা

দুদকের অনুসন্ধানে নেসকো: আইসিটি কর্মকর্তাদের নিয়োগের গুরুত্বপূর্ণ নথি গায়েব

মার্কিন ঘাঁটি রক্ষায় জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ পাঠাল ইউক্রেন

Everything You Wanted to Know About TECHNOLOGY and Were Afraid To Ask

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল