মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
sonynews
জুলাই ২১, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহী রুটে চলাচলকারী সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে।

শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগী ফোরকান উদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহীতে ফিরছিলেন তিনি।

অভিযোগ অনুযায়ী, ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই অর্থ আদায় করছিলেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে ফোরকান উদ্দীনকে কয়েকজন টিটি শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া রাষ্ট্রপ্রধানরা

স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষ্যে ঐক্যবদ্ধ রাসিকের কাউন্সিলরবৃন্দ

জুলাই ঘোষণাপত্রের ২৮ দফায় যা আছে

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

রাজশাহী নগরীতে দুইজন কুখ্যাত ছিনতাইকারি গ্রেফতার

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহীতে ইউএনডিপি’র সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

নগরীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী সহ আটক ৬

রাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন